সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেছে। হজ মৌসুম শেষ হওয়ার পর ৩১ মে ২০২৬ থেকে ওমরাহ ভিসা পুনরায় ইস্যু শুরু হবে এবং ওমরাহ পালনকারীরা সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন।
ওমরাহ ভিসার সময়সূচি (১৪৪৮ হিজরি)
- ৩১ মে ২০২৬ থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু।
- ১ জুন ২০২৬ থেকে 'নুসুক' অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের পারমিট দেওয়া শুরু হবে।
- ওমরাহ ভিসা ইস্যু চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
- ভিসাধারীরা সর্বশেষ ২৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
- সৌদি আরব ত্যাগের সর্বশেষ তারিখ: ৭ এপ্রিল ২০২৭।
প্রাক-প্রস্তুতি ইতিমধ্যে শুরু
- ১১ মে থেকে ওমরাহ এজেন্সিগুলোর জন্য অনলাইনে প্রাক-পরিষেবা চালু হয়েছে।
- ১২ মে থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরাহ কোম্পানি ও যাত্রীদের মধ্যে চুক্তিভিত্তিক সেবা শুরু হয়েছে।
ঈদুল আজহা ও হজ
- সৌদি আরবে ২৭ মে ২০২৬ ঈদুল আজহা উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।
- হজ সম্পন্ন হওয়ার পরই ওমরাহ মৌসুম শুরু হবে।
সূত্র: বায়ান্নো (১৭ মে ২০২৬)
