আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশির জন্য গুরুত্বপূর্ণ আইনি আপডেট: গত ১ জুন ২০২৬ থেকে সংযুক্ত আরব আমিরাতে নতুন ফেডারেল সিভিল ট্রানজেকশন আইন (ফেডারেল আইন নং ২৫ / ২০২৫) কার্যকর হয়েছে। ১৯৮৫ সাল থেকে চলমান পুরোনো সিভিল কোডের স্থলে এই নতুন আইন এসেছে।
সবচেয়ে বড় পরিবর্তন — বয়স সীমা
নতুন আইনে প্রাপ্তবয়স্কের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে। এর মানে, ১৮ বছর পূর্ণ হলেই একজন ব্যক্তি কোনো আভিভাবকের সম্মতি ছাড়াই চুক্তি স্বাক্ষর, আর্থিক লেনদেন, ব্যবসা পরিচালনা ও মামলা দায়ের করতে পারবেন।
চুক্তি ও কনট্র্যাক্টে নতুন নিয়ম
- চুক্তি স্বাক্ষরের আগে ও পরে উভয় পক্ষকে সদিচ্ছা (Good Faith) নিয়ে কাজ করতে হবে
- গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে
- চুক্তি থেকে হঠাৎ সরে গেলে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকতে হবে
ক্ষতিপূরণে পরিবর্তন
আদালত এখন প্রকৃত ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে ক্ষতিপূরণ নির্ধারণ করবে। যদি ক্ষতিগ্রস্ত পক্ষ নিজেও দোষ করে থাকেন, তাহলে ক্ষতিপূরণ কমে যেতে পারে। চুক্তিতে উল্লিখিত জরিমানা যদি অতিরিক্ত হয়, আদালত সেটি কমিয়ে দিতে পারবে।
বাংলাদেশিদের জন্য করণীয়
- সকল চুক্তি, ইমেইল, ইনভয়েস, পেমেন্ট রেকর্ড সংরক্ষণ করুন — আদালতে এগুলো প্রমাণ হিসেবে কাজ করবে
- ভাড়া চুক্তি, কর্মসংস্থান চুক্তি বা ব্যবসায়িক চুক্তিতে বিস্তারিত শর্ত পড়ে স্বাক্ষর করুন
- আইনি সময়সীমা (Limitation Period) মেনে সময়মতো মামলা দায়ের করুন
কার্যকরের তারিখ
এই আইন ১ জুন ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং UAE-এ বসবাসরত সকল বাসিন্দা — সকল জাতীয়তার — ক্ষেত্রে প্রযোজ্য।
সূত্র: গালফ নিউজ
